কৌস্তুভ কুন্ডু-এর কবিতা
অতঃপর
পোষাকের
জঞ্জাল তুলতেই
ভয় কেটে গেলো মাংসের।
স্মিত
হেসে ফিরে গেল ব্রণ, ফুসকুড়ি।
আদুল
চাঁদ মিশে গেলো মেঘে।
বরদাস্তহীন
ভূ-তল চুমু খেলো
জ্যোৎস্নার তলপেট।
শ্যাওলায়
ভেসে উঠলো
জলের মুখ।
শীর্ষবিন্দুটি
ধুয়ে গেলো।